ব্যস্ত জীবন

কাজের মধ্যে ব্যস্ত থাকি
কাজ কাজ শুধু কাজ,
বাড়ির গৃহিণী গালি দেয় ফোনে-
নেই মোর কোনো লাজ।

কাজের আমি কাজের তুমি
কাজ ধ্যান জ্ঞান মন্ত্র,
কাজের চাপে চিড়ে চ্যাপ্টা
হয়ে গেছি যেন যন্ত্র।

অফিসের কাজ,মেলের কাজ
জুতো সেলাই থেকে চন্ডীপাঠ-
SI সাহেব একাকী লড়ে
অফিস যেন গড়ের মাঠ।

মিটিং মিছিল ঝুট ঝামেলা
Teacher রাজনীতি,CPC র ঠ্যালা-
DDO র কাজ,টেনশনে থাকি,
ফোন ধরে ধরে কান ঝালাপালা।

মুখ ফোটে না কাজের চাপে
বুক ফেটে যায় দীর্ঘশ্বাসে-
বাড়ির কাজ যে বাকি থেকে যায়
আমরা থাকি নাভিশ্বাসে।

বুঝবে কি কেউ মোদের জ্বালা,
কাজের ঠ্যালা কাজের মেলা-
আমাদেরও যে জীবন আছে,
চাই না এত ঝালাপালা ।।

Comments

  1. সত্যিই এক চরম সত্য ফুটে উঠেছে কবিতায়

    ReplyDelete

Post a Comment