Posts

Showing posts with the label ব্যস্ত জীবন

ব্যস্ত জীবন

কাজের মধ্যে ব্যস্ত থাকি কাজ কাজ শুধু কাজ, বাড়ির গৃহিণী গালি দেয় ফোনে- নেই মোর কোনো লাজ। কাজের আমি কাজের তুমি কাজ ধ্যান জ্ঞান মন্ত্র, কাজের চাপে চিড়ে চ্যাপ্টা হয়ে গেছি যেন যন্ত্র। অফিসের কাজ,মেলের কাজ জুতো সেলাই থেকে চন্ডীপাঠ- SI সাহেব একাকী লড়ে অফিস যেন গড়ের মাঠ। মিটিং মিছিল ঝুট ঝামেলা Teacher রাজনীতি,CPC র ঠ্যালা- DDO র কাজ,টেনশনে থাকি, ফোন ধরে ধরে কান ঝালাপালা। মুখ ফোটে না কাজের চাপে বুক ফেটে যায় দীর্ঘশ্বাসে- বাড়ির কাজ যে বাকি থেকে যায় আমরা থাকি নাভিশ্বাসে। বুঝবে কি কেউ মোদের জ্বালা, কাজের ঠ্যালা কাজের মেলা- আমাদেরও যে জীবন আছে, চাই না এত ঝালাপালা ।।