বাস্তবের কার্টুন
ছোট্ট আমার কাঁকড়া-
বাবার পিঠে চড়ে বেড়ায়
করে যত ব্যাকরা।
ছোট্ট বাবা সারস-
কাঁধে করে বয়ে বেড়ায়
নিয়ে স্নেহের পরশ।
এমন করে চলে-
বাবা ছেলের কার্টুন খেলায়
জীবন কথা বলে।
ছোট্ট আমার ইঁদুর-
বন সিংহের ঘুম ভাঙাল
হালুম শুনে দে দৌড়।
ছোট্ট বন্ধুর প্রাণকর্তা সাজা-
সিংহ যখন আটকে পরে
জাল কেটে বাঁচায় রাজা।
এমন করে চলে-
কার্টুন কার্টুন খেলার মাঝে
শৈশব কথা বলে।
মজার গল্প এমনভাবে স্মৃতির কলস ভরে,
সবার ঘরে বাবা ছেলে থাকুক এমন করে।
----তমাল---
Comments
Post a Comment