প্রার্থনা

প্রার্থনা

বিদ্যার দেবী তুমি, জ্বালাও জ্ঞানের আলো
বিদ্যা দাও মা,বুদ্ধি দাও মা ,সবার করো ভালো।
গাড়ি বাড়ি টাকা পয়সা যদিও মোদের লক্ষ্য
বিবেক আর জ্ঞানের আলোর তবুও চাই সখ্য।

হারিয়ে ফেলছি অনেক কিছু টালমাটাল সময়
ঘৃণা দ্বেষ এ পূর্ণ সমাজ,লাগে অচেনা ভয়,
ফিরিয়ে দাও ভালোবাসা ,জ্ঞানের দ্বীপ জ্বালো
বিবেক বুদ্ধি দাও মা ,সবার করো ভালো।

Comments