। ভ্যালেন্টাইন ।
ভ্যালেন্টাইন
।। তমাল দাস।।
পুলওয়ামা হলো বীরের রক্তে রাঙা
প্রেমিকা খোঁজে নিথর শীতল শরীর,
বাকরুদ্ধ শুকিয়ে চোখের জল
ভ্যালেন্টাইন বিরহের খেলাঘর।
গল্প গুলো আমাদের হতে পারতো
ক্ষমা করে দিতে একটু রেগে গেলে,
ভুলগুলো সব মলিনের বেদনা
এক রিম আমি লিখতাম হেসে খেলে।
ক্ষমা করা ভুল রাখতাম সযতনে
ডাইরির পাতা অকপটে খোলা থাকতো,
নিশি স্বপ্নরা বানাতো রামধনু
প্রেম ভালোবাসা ডানা মেলে খেলা করতো।
ইতিহাস জুড়ে রয়েছে প্রেমের গল্প
পাওয়ার থেকেও হারানোর যন্ত্রণা,
গল্পগুলো আজ স্মরণের দিন
সবার বুকে বেঁচে থাক, ভ্যালেন্টাইন।।
Nice
ReplyDelete