Posts

Showing posts from May, 2021

ছোট্ট রবির জন্মদিন

 ছোট্ট রবির জন্মদিন ছোট্ট রবি প্রাণের কবি তোমার শুভ জন্মদিন, কবির কাব্যে পাল তুলে দিই তোমার কাছে সবার ঋণ। তোমার লেখার পদধ্বনি তোমার গানের কথকলি, সুরের আকাশ মূর্ছনা দেয় আমরা আজো তোমায় বলি। অনেক কিছু দিলে তুমি সাহিত্য জুড়ে তোমার ছবি, তোমার ছন্দে মাতাল আবেগ ফিরে এসো বিশ্বকবি।

ওরা থাকে ওধারে

 ওরা থাকে ওধারে.....… ক্ষিধের জন্য লড়াই ওদের,নেই যে পেটের ছুটি কেমন করে কাটবে ওদের, দিনান্তে জোটেনা রুটি। তোমরা যারা মাইনে পাও-ক্ষিধে হয়তো মিটবে, লকডাউনে পেটের জ্বালায়,ওদের কেমন চলবে! সব গল্পেতে বলী হয়ে যায় -দিনমজুরের দল, সব ব্যর্থতা কাঁধে নিয়ে চলে,ওদের নেই যে বল! সব শুন্যতা জমে থাকে বুকে- চিৎকার করে মরণ, আধুনিক এই দেশের শাসনে, প্রতিবাদ করা বারণ। সব ভাবাবেগ দিশেহারা হয়,মেটেনা ক্ষিদে বুলিতে বাড়িতে নেই জমানো রাশি, নেই অন্ন ঝুলিতে। তোমরা যত নিয়ম কর,নিয়ম চাপাও নিজের মতো ওরা থাকে ক্ষিদের দেশে,হয়ে তোমার শরণাগত। দেশের যত অমৃতভোগ,তোমার জন্য জমায় লোক, নীলকণ্ঠের বিষের ভান্ড,বুভুক্ষু পেটে হজম হোক। সব লড়াইটা লড়ে যায় ওরা,তবু রেখে দিই দূর- দেশের লড়াইয়ে অনশনে থাকে,খোঁজে মিলনের সুর। সব কবিতায় মেঘলা আকাশ, ওদের তরুণদল- সভ্যতার জোয়াল ধরে ওদের বাহুবল । সবকান্নারা জমে থাকে চোখে-ওরাই দেশের জীবন, আধুনিক এই মানববিকাশে,তবু আপন করা বারণ! তোমরা যারা মাইনে পাও- ক্ষিধে হয়তো মিটবে, আধপেটা আর উপবাসে,ওদের লকডাউন কিন্তু চলবে।।                         ...

আমার দেখায় সংক্রমণ ও সহাবস্থান

আমার দেখায় সংক্রমণ ও সহাবস্থান প্রেক্ষাপট: ধরে নিন এটা কোনো- নার্সিংহোমে এ বসে লেখা কিছু আবেগ বা অনুভূতির কথা। পজিটিভ সিম্পটম থেকে ধরে নিই পজিটিভিটির বা সচেতনতার গল্প। এ গল্পের সূচনা হয়তো অনেক আগেই দরকার ছিল। এ গল্পের অনেকে সুস্থ হয়ে বাড়ির পথমুখী। ভাইরাস কিংবা প্রকৃতির মারণ খেলার মাঝে- কাঠপুতুল মানুষ আজ কতটা অসহায় এই কদিনে উপলব্ধির দৃশ্যমান কান্ডারী আমি।কতগুলো টুকরো গল্প,কতগুলো অসহায় মুখ,প্রতিটি মুহূর্তে মানসিক টেনশন,কত একাকীত্ব,কতগুলো বেঁচে থাকার লড়াই,স্বাস্থ্যকর্মীদের অমানুষিক পরিশ্রম-না দেখলে জীবনের একটা অংশ যেন বাকি থেকে যেত।কিছু অভিজ্ঞতা শেয়ার করছি,কিছু বন্ধন দৃঢ় হবে আসা করি- গল্প ১: বাবা ও ছেলে(বয়স 65) ভ্যাকসিন নেয়ার দুতিন দিনের মধ্যে অনেকের জ্বর আসছে।অনেকের ভালো হয়ে যাচ্ছে,অনেকের হচ্ছে না।বিশেষত যাদের এলার্জি প্রবলেম আছে তাদের একটু হয়তো প্রবলেম হচ্ছে।যদিও বলে রাখি মেডিক্যাল ডিগ্রি আমার নেই।এমন কেসে বাবারও দুতিন দিন জ্বর,পরে ভালো হলেও শরীর দুর্বল,প্রেসার কম ও অক্সিজেন লেভেল 90 এর ঘরে আপ ডাউন।এসময় হয়তো অনেক বাড়িতে অক্সিমিটার আছে,যাদের নেই,সচেতন হতে হবে।জ্বর যাই হোক না কেন -অক্সিজে...