ছোট্ট রবির জন্মদিন

 ছোট্ট রবির জন্মদিন


ছোট্ট রবি প্রাণের কবি

তোমার শুভ জন্মদিন,

কবির কাব্যে পাল তুলে দিই

তোমার কাছে সবার ঋণ।


তোমার লেখার পদধ্বনি

তোমার গানের কথকলি,

সুরের আকাশ মূর্ছনা দেয়

আমরা আজো তোমায় বলি।


অনেক কিছু দিলে তুমি

সাহিত্য জুড়ে তোমার ছবি,

তোমার ছন্দে মাতাল আবেগ

ফিরে এসো বিশ্বকবি।

Comments